
মোঃ তুহিন , চাঁপাইনবাবগঞ্জঃ জামিনে মুক্তির পর জেল গেইট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোখলেসুর রহমান। সোমবার সকালে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পর তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় রোববার জামিন পান তিনি।
এর আগে, ৬ মে ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা।
৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি। মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদলতের জামিনের আদেশ পাওয়ার পর সেটি পরীক্ষা–নিরীক্ষা করে সোমবার সকালে মোখলেসুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে জেল গেট থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।
সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...