
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে ভুয়া এক্সরে রিপোর্টের ভিত্তিতে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ায় ছাত্রদল নেতার পরিবার হয়রানির শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। ছাত্রদল নেতার পরিবারের পক্ষ থেকে ২৯ এপ্রিল শেরপুরের সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট অভিযোগও দায়ের করা হয়েছে।
ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়ার বাসিন্দা।
অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ইমান আলী ও সোহেল রানাদের সাথে জমিজমা নিয়ে গত বছরের ২১ ডিসেম্বর বিরোধ হয় ছাত্রদল নেতা শাহিনুরের পরিবারের সাথে।
পরে শাহিনুরের পরিবারের সদস্য উকিল মিয়া বাদী হয়ে নিজেদের নিরাপত্তার জন্য ওইদিনই শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরেরদিন ২২ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শনে আসেন শ্রীবরদী থানা পুলিশ।
পুলিশ আসায় রাগান্বিত হয় সোহেল রানারা। পুলিশ চলে যাওয়ার পর ইমান আলীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে শাহিনুরের পরিবারের তিনজন আহত হয়। এ ঘটনায় তারা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহুরুল ইসলাম, তার ভাতিজা সোহেল রানা নবাকুলগংদের আসামি করে গতবছরের ২২ ডিসেম্বর রাতে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার চারদিন পর সোহেল রানাদের পক্ষ থেকে আদালতে একটি সি আর মামলা করা হয় ছাত্রদল নেতা শাহীনের ভাই বোন ও চাচাদের বিবাদী করে। এ ঘটনায় শ্রীবরদীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রিপোর্টে দেখানো হয় সোহেল রানার হাত ভেঙে গেছে। এ রিপোর্টের আলোকে শেরপুর জেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়।
শ্রীবরদীর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের নাম আসলেও সাংবাদিকরা সেখানে গিয়ে ঘটনাটির কোন সত্যতা পায় নি।
লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ হাসান জানান, ২২ ডিসেম্বর সোহেল রানা নামে কোন রোগীর এক্সরে আমরা করিনাই। ওই এক্সরে রিপোর্ট ভূয়া। আমাদের প্রতিষ্ঠানের নামে কেউ ভুয়া রিপোর্ট দেখালে তাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করার দাবি জানাই।
ছাত্রদল নেতা শাহীন বলেন, আমাদের লোকজনের ওপর হামলা করে তিনজনকে গুরুতর জখম করে। এ ঘটনাকে ভিন্নখাতে নেয়ার জন্যই ভূয়া মেডিকেল সনদ তুলে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...