
জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগারের হল রুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে বিচারক ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খেলার শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুল এর অধ্যক্ষ ইসরাত পুতুল, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুনসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ, এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সর্বসাধারণের জন্য পৃথক তিনটি করে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...