
“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে তিন দিনব্যাপী এই ভূমি মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এর আগে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জানা যায়, শেরপুরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজেই গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী এই ভূমি মেলা চলবে। মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সমুহ গ্রহন করার কলাকৌশল, ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা, অনলাইনে ই-নামজারির আবেদন করা , সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ, জমির ই-পর্চা ও দাখিলা করার নিয়মসহ বিভিন্ন বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের হাতে কলমে দেখানো এবং শেখানো হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...