
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শেরপুর পৌর শহরের ৯ টি ওয়ার্ডের ১০ টি পয়েন্টে ট্রাকে করে বিক্রি হচ্ছে এসব টিসিবি পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ১ কেজি ডাল এবং ২ লিটার তেল। প্রতিটি প্যাকেজ মূল্য ৫১৫ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া টিসিবি’র পণ্য বিক্রি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪শ’ পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এসব টিসিবি পণ্য কিনতে কোনো কার্ডের প্রয়োজন হবেনা, যেকেউ কিনতে পারবেন।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন জানান, মোট ১৩ দিন টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। পণ্য বিক্রির সময় অনিয়ম এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রতিটি স্পটে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...