
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে আলোচিত লেমন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নিহত হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমন (২৫) শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকার ধান-চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শেরপুর শহরের একটি চালকল মাঠে ক্রিকেট খেলার সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন যুবক তাকে ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে অবস্থা আরও অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে ২দিন পর লেমন মারা যান। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “লেমনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শেরপুরের ইতিহাসে নজিরবিহীন। আমরা এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
লেমনের মা বলেন, “এই হত্যাকাণ্ড কেবল লেমনকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত করেছে। যদি আসামিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হয়, তবে ভবিষ্যতে এমন নৃশংসতা আরও বাড়বে।” মা ছেলেকে খুন করেছে এটার জ্বালা আমি বুঝি, আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।
মানববন্ধন চলাকালে নিহতের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতা এবং নিহতের স্বজনরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বরাবর স্মারক লিপি প্রদান করে।
এসময় মানববন্ধন থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...