
নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মোঃ সাহেব শেখ (৩৬)কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে।
তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার(২২মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২মে) সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এঘটনার জের ধরে দুপুর সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখ কে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন আহত সাহেব শেখ কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...