
মাসুদ রেজা শিশির: রাজবাড়ী সদর হাসপাতালের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করে।
এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও ঈদের দিন ছাড়া না দেওয়া ও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলেও ৬ জন অনুপস্থিত পাওয়া যায়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার।
তিনি বলেন, আজকের খাবারের তালিকা অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, তা সরবরাহ করা হচ্ছে না।
মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম। যেখানে ৭ কেজিই কম পাওয়া গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক