
কণ্ঠশিল্পী সাবেক আওয়ামী লীগের এমপি মমতাজ বেগমের বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫ ইং) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে জানা গেছে।
সিংগাইরে ফোর মার্ডারসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজকে। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে আজ
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক