
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।
সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আজ (রবিবার ২৫শে মে ২০২৫ ইং) সকাল ১০টায়
জেলা প্রশাসকের কার্যালয় হইতে বর্ণাঢ্য শোভাযাত্রা
বের হয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে
শেষ হয়।
পরে সেখানে ‘ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ- নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (হাশেম মাষ্টার।)
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ
প্রমুখ।
প্রধান অতিথি যুগ্ম সচিব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মানোয়ার হোসেন মোল্লা অনুষ্ঠানে বলেন, সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিত করতে সেবা প্রদানকারী ব্যক্তিরা আন্তরিক হতে হবে।
ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিক হওয়ার পাশাপাশি সেবা সম্পর্কে সচেতন হইতে হবে।বর্ণাঢ্য শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...