
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী আয়োজন করা হয়।
আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট, জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ আকতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানজিদা হক রুমকী, ডা. মোঃ শাহীনুর আলম ও ডা. গোপা পাল। সভায় সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মমতাজ বেগম।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শিরিয়া খানম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কোহিনূর বেগম, নাছিমা বেগম ও আজিজুন্নাহার দিপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতাল কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আঃ মমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স নূর মোহাম্মদ।
বক্তারা বলেন, নার্সরা কেবল চাকরি করেন না, তারা সেবা দিয়ে জীবন বদলে দেন। হাসপাতালের অগণিত মুখের হাসির পেছনে থাকে তাদের নীরব অবদান।
বক্তারা নার্সদের নিঃস্বার্থ সেবার ভূয়সী প্রশংসা করেন এবং চিকিৎসা ব্যবস্থায় তাদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...