
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা, বিদেশি মুদ্রা ও ধারালো অস্ত্রসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাহেব মোল্যার ছেলে।
অভিযানকালে রবিউলের বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, বিভিন্ন দেশের মুদ্রা, একটি ধারালো ছোরা এবং দুটি গ্যাস মেশিন জব্দ করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে একযোগে অভিযানে অংশ নেন। অভিযানে রবিউলকে আটক করে তার ঘর থেকে মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...