
ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৪) নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। অভিযানে জব্দ করা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অমৃতনগর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির সময় পচা গন্ধে সন্দেহ হলে স্থানীয়রা জাকারিয়াকে আটক করেন। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কসাইকে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাংসগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...