বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশির: বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল জানান, বৈরী আবহাওয়ার কারণে নদীতে ঢেউ ও দৃষ্টিশক্তি কমে যাওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলবে।

এদিকে, দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও সতর্কতার সাথে সীমিত আকারে ফেরি চলাচল চালু রাখা হয়েছে, যাতে জরুরি যানবাহন ও যাত্রীদের যাতায়াতে বিঘ্ন না ঘটে।