
হাসনাত তুহিন ফেনী: ফেনীতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত বিশেষ পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ পরির্দশনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ মে সকাল থেকে দুপুর পূযর্ন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ পরিদর্শন ও সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যেগে এ পরিদর্শন টিম শিশুশ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী শরিফ আহমেদ আজাদ, ব্র্যাক জেলা কো অডিনেটর ওমর ফারুক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক ও স্কপ জেলা সদস্য সচিব মাসুদ খন্দকার, শ্রম পরিদর্শক শুভংকর দত্ত, শ্রম পরিদর্শক স্বাস্থ্য শ্যামল চন্দ্র সরকার, শ্রম পরিদর্শক সেফটি এয়াসিন হোসেন, শ্রম পরিদর্শক সাধারণ তৌফিকুল ইসলাম প্রমুখ।
পরিদর্শন টিম বিসিক শিল্প নগরী সেরা ইন্ডাস্ট্রিজ (জারা ফুড) বিভিন্ন রেন্ট এ কার, বিভিন্ন গ্যারেজ,বেকারি, ওয়ার্কশপ পরিদর্শন করেন। এসময় বেশ কয়েকটি গ্যারেজ ও ওয়ার্কশপে ১৮ বছরের নিচে ২৫ জন শিশু শ্রমিকের উপস্থিতি দেখতে পাওয়া যায়। উপস্থিত শিশু শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হয়।
এসময় মালিক ও শ্রমিকদের শিশু শ্রম বন্ধে এগিয়ে আসার আহবান জানানো হয়। এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্টিকার লাগানো হয়।
শ্রমিকদের নিরাপত্তা, সাপ্তাহিক ছুটি,সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ, ঈদ বোনাস, চিকিৎসা সেবা, ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে পরামর্শ প্রদান করা হয়।
কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী শরিফ আহমেদ আজাদ জানান,সরকারের নির্দেশনা মোতাবেক শিশু শ্রম বন্ধে কাজ করছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এতে সকল শ্রেণীর মানুষের সাথে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা ও বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক পরামর্শ সভা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...