ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি মধুখালী থানার এস.এম. নুরুজ্জামান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ২১ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান। তাঁর সাহসিকতা, বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

গত (১৯মে) সকালে ফরিদপুর জেলা পুলিশ লাইনের শহীদ ছালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, ওসি এস. এম. নুরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মধুখালী থানার সাব – ইন্সপেক্টর মোঃ রুস্তম আলী জানান, ওসি নুরুজ্জামান মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, মামলার কার্যকর নিষ্পত্তি এবং আইন – শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই প্রসঙ্গে ওসি এস.এম. নুরুজ্জামান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয় – আমার থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। আমি সর্বদা চেষ্টা করেছি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে।

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আইন – শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবো।”