পাইকগাছার হতদরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউভি কার্ডের চাউল বিতরণ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ২৫ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মোট ২২১ জন ভিডব্লিউভি উপকারভোগীর মাঝে বর্ধিত ৬ (ছয়) মাসের চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার(২৪ মে) বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।

এসময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জি এম তাজ উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী ও মর্জিনা খাতুন।

এসময় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক আওছাফুর রহমান, দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রাম পুলিশ আবদুল কাদের মোল্লা, মিঠুন কুমার মন্ডল, ফয়সাল আহাম্মেদ, আবুল কালাম আজাদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা, দেবব্রত কুমার সানা ও মোঃ ইবাদুল গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।