
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রাক-বাজেট সভার মূল লক্ষ্য ছিল জনগণের চাহিদা, সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাবসমূহ গ্রহণ করে তা বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মিন্টু রহমান, প্যানেল চেয়ারম্যান ময়নূল ইসলাম, এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ। তাঁরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকার উন্নয়ন সংক্রান্ত মতামত তুলে ধরেন।
সভায় প্যানেল চেয়ারম্যান ময়নূল ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাজেট প্রস্তুত করা হলে তা বাস্তবমুখী হয় এবং এতে এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। এই সভা ইউনিয়নবাসীর মতামতের প্রতিফলন ঘটাতে সাহায্য করবে।
উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), Swisscontact, এবং WaterAid Bangladesh। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আয়োজিত এই সভাটি স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়ার একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক