
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানকালে এক সহযোগীকে আটক করা হলেও মূল অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাজম আলী ওরফে ছোট মাজম (৪০), পিতা ইউসুফ ওরফে ইসব-এর বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানে তার ঘর থেকে মোট ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রধান আসামি মাজম আলী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী আব্দুল হালিম (৩৪), পিতা- আমিনুল ইসলাম, সাং- নয়াবিল ঘোনাপাড়া, থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুরকে আটক করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করেছি। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। পরে আটক আসামি আব্দুল হালিমকে (১৫ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশের এই অভিযানে আমরা স্বস্তি পাচ্ছি এবং তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক