
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় মদ, চিনি ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব অভিযান চালানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় ভারতীয় তৈরি ২৪ বোতল মদসহ মোটরসাইকেলচালক নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) এবং তার সহযোগী মফিজুল ইসলাম (২৭) কে আটক করা হয়। তারা কালাকুমা গ্রামের বাসিন্দা।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ গ্রহণকালে সিনিয়র আইনজীবী সুধাংশু কালোয়ার (৫৫) কে গ্রেফতার করা হয়।
একই রাতে পৃথক অভিযানে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫০০ কেজি ভারতীয় চিনি ভর্তি একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। আটক করা হয় চালক রাজু মিয়াকে (২০), যিনি হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের বাসিন্দা।
এছাড়া, গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকার (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক