
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯) মে বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ এ অভিযানে মোট ২৫টি দুয়ারী কারেন্ট জাল এবং দুটি দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট দোকানদারদের পরিবেশ বিধিমালার লঙ্ঘনের দায়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। অভিযানে সহায়তা করেন স্থানীয় থানা পুলিশের একটি দল।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিয়মিতভাবে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। তারই অংশ হিসেবে আজকের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যা আইন অনুযায়ী ধ্বংস করা হয়। নদী ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী বছরের পর বছর ধরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...