
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৪ মে রোববার সকালে উপজেলা গেইটের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নালিতাবাড়ী উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক তোলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বিগত সরকারের আমল থেকে নানা অনিয়মের সাথে জড়িত রয়েছেন।
তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের বড় বড় গাছ ও পুরাতন টিনের চাল, পরীক্ষার খাতা, অতিরিক্ত পাঠ্য বই বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
তৌহিদুল ইসলাম খোকনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে বক্তারা আনীত সকল অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এবিষয়ে শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কোন প্রমাণ পায়নি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সমূহ ভিত্তিহীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...