
মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ-পরিচালক উম্মে কুলসুম।
এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিস সহকারী আরিফুল ইসলাম সহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১শত ৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরির প্রান্তিক পেশাজীবীর কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকজযন্ত ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...