
আল-আমিন মিয়া,নরসিংদীঃ নরসিংদীর পলাশে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ একটি ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম (২৫) ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সেতুর টোলপ্লাজার পাশ থেকে তাদেরকে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার করা হয়। এসময়ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। এসব নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম বগুড়ার আদমদীঘি এলাকার সামাদ মিয়ার ছেলে ও হাসান প্রামানিক একই জেলার দুপচাচিয়ার মোজাম্মেল হকের ছেলে।
থানা পুলিশ জানান, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে সিলেটের দিকে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিক্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী কামাল মিয়া চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে।
এসময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবাত অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাত করে আসছিল। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...