
আল-আমিন মিয়া, নরসিংদীঃ নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের দুই নেতা জামিনে মুক্ত হলে তাদের আত্মীয়-স্বজন সহ প্রায় চার হাজার নেতাকর্মীরা ‘ঢাক ঢোল বাজিয়ে জেল গেট থেকে ফুল ও মালা দিয়ে তাদের বরণ করে নেন। পরে সকল নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে পুরো নরসিংদী-২ পলাশ উপজেলা বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন দেন।
এসময় জামিনে মুক্ত পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ হাত নেড়ে উৎসাহিত নেতাকর্মীদের সঙ্গে আনন্দ সম্মতি প্রকাশ করেন।
এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। নেতাকর্মীরা তাদের স্লোগানে স্লোগানে বলেন, স্বৈরশাসকের দালাল’রা হুঁশিয়ার, সাবধান, সকল ষড়যন্ত্র ভেঙে দেও,রুখে দেও, “পাপন ভাই-আরিফ ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই” সহ নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতাকর্মীরা।
এরপর শোডাউনটি পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সেখানে ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান সোহেল, ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান ও ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। আমরা আদালতের মাধ্যমে ওই ষড়যন্ত্রকে রুখে দিয়ে তাদেরকে জামিনে মুক্ত করেছি। ঠিক একইভাবে আগামী দিনগুলোতেও সকল ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে আরও শক্তিশালী করবে।
এসময় জামিনে মুক্তি পাওয়া পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ড. আবদুল মঈন খান ও পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, সাবেক সেনা সদস্যকে মারধরের অভিযোগে ছাত্রদলের ৩ নেতাকে গত সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী র্যাব-১১ ও র্যাব-১৫ এর সদস্যরা।
পরে বুধবার দুপুরে নরসিংদী জেলা জজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ছাত্রনেতা আমানউল্লাহ আমান, মোস্তাফিজুর রহমান পাপন ও আরিফুল ইসলাম আরিফের পক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন এড. কানিজ ফাতেমা।
পরে দীর্ঘ শোনানির পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান মোস্তাফিজুর রহমান পাপন ও আরিফুল ইসলাম আরিফের জামিন মঞ্জুর করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...