
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া।
তিনি গতকাল শনিবার (৩ মে) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার মানোন্নয়ন, কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন নগরী গড়ে তোলা সহ মানব কল্যাণে কাজ করব।
এছাড়াও শারীরিক ও মানসিক সুস্থ্যতায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবীনগরে আগামী ৬ মাসের মধ্যে তিনি দুই লাখ গাছ রোপন করবেন বলে জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার।
মতবিনিময় সভায় আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধ শতাদিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...