
নওগাঁয় অবশেষে পৈত্রিক সূত্রে সিএস, এসএ, ও আরএস খতিয়ান এবং ক্রয়কৃত দলিল ও মোকাম নওগাঁর মুন্সেফী আদালতের ৭৩/১৯৫৮ বাটোয়ারা ডিগ্রী এনং বর্তমান খারিজ খাজনার মূলে পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছেন জমির মালিক জামাল মন্ডল এর ওয়ারিশগণ।
এতে স্বস্থি ফিরে এসেছে জামাল মন্ডল ও ওয়ারিশগণ এর মাঝে। প্রশাসন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার বিকেলে জমির মালিক জামাল মন্ডল এর পরিবারের পক্ষ থেকে মো: শামীম হোসেন (মুমিন) বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়ারিশগণের মধ্যে আরও রয়েছেন, মোছা: সামসুন নাহার,মোছা: তাছলিমা আক্তার,মোছা: সাহারা,মোছা: জিন্নাতুন নেছা,মোছা: জোছনা বেগম ,মোছা: সাহারা বেগম,মোছা: হাওয়া বিবি এবং আলেয়া খাতুন আলো।
বিষয়টি নিয়ে কথা হলে মো: শামীম হোসেন মুমিন বলেন – মামলার মাধ্যমে আমরা আমাদের দাদার সম্পত্তি ফিরে পেয়েছি বর্তমানে খারিজ খাজনা সব করে জমিতে আমরা সাইনবোর্ড লাগিয়েছি দাগ নং- ২০,২৩,২৫ এ আমাদের ১৯ শতক সম্পত্তি পেয়েছি।
আমরা আমাদের ন্যায্য দাবির প্রেক্ষিতে জমির মালিকানা ফিরে পেয়েছি। উক্ত জমি বর্তমানে আমাদের । আমলা জমিটি ভোগদখল করবো এখন থেকে নিশ্চিন্তে।
তিনি আরও বলেন, প্রশাসন তথা বিচার বিভাগ বর্তমানে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করছে। যার ফলেই আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।
যে জমি নিয়ে ঝামেলা চলছিল বর্তমানে তা আমাদের দখলে আছে। সবমিলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক