ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৯মে বৃহস্পতিবার বেলা ১১টায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার সরকার।

পুষ্টি বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ধারনা প্রদান করেন ডাঃ মিজানুর রহমান।

এছাড়াও প্রত্যেক শিশুর অভিভাবকের নিকট পুষ্টি বিষয়ে সচেতন করার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আঃ রাজ্জাক, প্রভাষক সুলতান মাহমুদ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম,এ, মালেক প্রমূখ। উল্লেখ্য ২৯ মে থেকে ৩ জুন পর্যন্তু পুষ্ট সপ্তাহ পালিত হবে।