ধামইরহাটে গেট নির্মানে অনিয়ম ১৬মিলি এর স্থলে ১২ মিলি রড ব্যাবহার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ১৩ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানের গেট নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেট নির্মান কাজে ১৬ মিলি রডের স্থলে ১২ মিলি রড দিয়ে নির্মান কাজ করায় ১৩ মে মঙ্গলবার এলাকাবাসী অনিয়মের কাজে বাধা প্রদান করেন এবং একই প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিভা অটো আলতাদিঘীতে ২টি ঘাট, বসার বেঞ্চ ইত্যাদি কাজ করছে যার চুক্তিমূল্য ১ কোটি ৫৬ হাজার ৯৬২ টাকা।

স্থানীয় আঃ ছালাম অভিযোগ করেন ১৬মিলি রডের পরিবর্তে ১২ মিলি রড দিয়ে ঠিকাদার কাজ করে। আমাদের ট্যাক্সের টাকায় কেন অন্যায় কাজ করবে আমারা সঠিক কাজ চাই।আবু সাইদ নামে একজন অভিযোগ করেন রডের মিলি কমিয়ে দেওয়া ছাড়াও পাথরের পরিবর্তে ইটের খোয়া ঢালাই কাজে ব্যাবহার করেছে ঠিকাদার।

কিছু বললে ঠিকাদারের লোক হুমকি দেয়।এবিষয়ে ঠিকাদরের প্রতিনিধি মোঃ পরশের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মিস্ত্রি কাজে ভূল করতে পারে, সেটার সমাধান আছে,কিন্ত কিছু সন্ত্রাসী আমাদের কাজে সমস্যা করছে।আলতাদিঘী জাতীয় উদ্যানের কাজ দেখার দায়ীত্বে নিয়োজিত কোম্পানি অ্যাকুম্যান

আর্কিটেক্টস এর প্রকৌশলী মাহবুবুর রহমান জানান ১৬মিলিএর স্থলে ১২মিলি রড ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেটি খুলে ফেলা হয়েছে।

এখন সমস্যা নেই।বিভাগীয় বন কর্মকর্তা মতলেবুর রহমান বলেন, ডিজাইন ও এস্টিমেটে যা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে এটি ঠিকাদারকে বলা হয়েছে।এলাকাবাসী আমজনতা সুষ্ঠভাবে যাবতীয় নির্মান কাজ সম্পন্ন করার দাবি জানান।