
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটার সময় বজ্রপাতে খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সকুল (২০) নামের আরও একজন শ্রমিক।
রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, খবির উদ্দিনসহ কয়েকজন কৃষিশ্রমিক আন্ধারুপাড়া গ্রামে কৃষক সারোয়ার হোসেনের বোরো ধান কাটছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠেই বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যান এবং আহত হন সঙ্গে থাকা সকুল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সকুল বাড়ি ফিরে গেছেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...