ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে।

মারা যাওয়া ১২ বছরের শিশু তন্দ্রা ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তন্দ্রা উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার ব্যবসায়ী মো. গোলাপ মিয়ার কন্যা।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে তন্দ্রার স্কুলের সহপাঠী, শিক্ষক ও হাজারো এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরা ও ডাঃ মাহবুবুর রহমানের সাটিফিকেট বাতিলসহ বিচারের দাবি জানান। অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তন্দ্রা বাবা গেলাপ মিয়া, রাহেলা হযরত মডেল স্কুলের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, প্রধানশিক্ষক আব্দুল আওয়াল, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ফারুক আহমেদ, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান মনির প্রমুখ।

উল্লেখ; গত ১০ মে শনিবার ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রাকে তার পরিবার টনসিলের সমস্যায় ময়মনসিংহের এপেক্স হাসপাতালের চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যান।

চিকিৎসকের পরামর্শে শিশুটিকে অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের সময় চিকিৎসকের অসতর্কতার কারণে তন্দ্রার শ্বাসনালি কেটে অপারেশনের টেবিলেই মৃত্যু হয়।