
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। প্রতি বছরের ন্যায় এবছরও ২৫, ২৬, ২৭ মে কবির জন্মবাষিকী পালিত হবে। জাতীয় পর্যায় কবির জন্মবার্ষিকী পালনের জন্য ত্রিশালবাসী আন্দোলন করলেও পরে তা স্থানীয় ভাবে পালনের উদ্বোগ নেওয়া হয়।
জাতীয় কবির শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল ( বর্তমান সরকারি নজরুল একাডেমী) কে কেন্দ্র করেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা তিন দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপন করা হবে। এ বছর কবির জন্মবার্ষিকীতে প্রতিপাদ্য বিষয় হলো ‘চব্বিশের গণঅভ‚্ত্থন, কাজী নজরুলের উত্তরাধিকার’।

২৫ মে রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
২৬ মে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধাান অতিথি থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য(সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ এবং সমাপনী দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এছাড়া নজরুল একাডেমী মাঠে তিন দিন ব্যাপী নজরুল মেলা এবং ত্রিশাল প্রেসক্লাব কবির ১২৬তম জন্মবাষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
আমরা এর শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি। কবির বাল্যস্মৃতি বিজড়িত দুটি স্থান কাজীর শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারি বাড়িতে স্থানীয়ভাবে অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
উল্লেখ্য, ভারতের আসানসোল থেকে কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহর বাড়িতে আসেন।এখানে বেশ কিছুদিন থাকার পর ত্রিশালের নামাপাড়া গ্রামে রফিজ উল্লাহর এক আত্মীয় বিচুতিয়া বেপারী বাড়িতে জায়গীর হিসেবে চলে যান। তাই ত্রিশালের প্রায় পুরো এলাকা কবি নজরুলের বাল্য স্মৃতি বিজড়িত স্থান হিসেবে স্বীকৃত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...