
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীতে চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সকালে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সমৃদ্ধি প্রকল্পের ফোকাল পারসন আইনুল হক, প্রকল্পের সদর উপজেলা কো-অর্ডিনেটর আলামিন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আউটডোর কর্মকর্তা হামিদুর রহমান।
ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে একশ জনের চোখে অপারেশন ও বিনামুল্যে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক