
জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনায় জয়পুরহাট জেলায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত রোলার দিয়ে রাস্তায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।
এসময় জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছা. আতিয়ারা আকতার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীক ও মালখানা অফিসার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ, ৬০ প্যাকেট অফিসার চয়েজ ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...