
মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।
আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১১ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক করা হয় মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে। তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আটককৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানান উপপরিচালক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...