গোমস্তাপুরে সাপের কামড়ে বিছানায় ঘুমন্ত অবস্থায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ , ২৭ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ফাইল ছবি

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে নিজ বাসায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৭ মে ) রাত ২ টায় সাপের কামড়ের পর রাত ৩:৫০ টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শিশু উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরাইল গ্রামের উকিল উদ্দিনের ছেলে রিফাত (৮)।

পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ শুনেছেন বলে জানান।