
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে।
বৃহস্পতিবার(২৯ মে) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে বাড়ি থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় ।পরের স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।
অপর মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। সে একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের আজাদের ছেলে।তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।
নিহত শিশুর লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...