
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিরিরচালা ও ভাংনাহাটি এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দিনভর তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মোঃ শাফায়েতুল ইসলাম জানান, গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের সংবাদ পেয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিরচালা ও ভাংনাহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় প্রায় দেড় শতাধিক বাসা বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সেলিনা আক্তার নামে একজনকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।
অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়। তিনি জানান, ইতিপূর্বেও এ এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কিছু অসাধু লোক রাতের আধারে আবারো অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে থাকে।
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মোঃ শাফায়েতুল ইসলাম, উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল,রাকিব হাসান, প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক