
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব জানান, গাজীপুর মহানগরীর ইটাহাটা কলাবাগান এলাকার বিভিন্ন বাসা বাড়ীতে অবৈধ গ্যাস ব্যবহারের সংবাদ পেয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খানের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় প্রায় তিন শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়।
ইতিপূর্বেও এ এলাকায় একাধিকবার এ ধরনের অভিযান পরিচালনা করা হলেও কিছু অসাধু লোক রাতের আধারে আবারো অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে থাকে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল,রাকিব হাসান, সোহেল মিয়া , শাকিল আহমেদ, সহকারী কর্মকর্তা সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...