
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। গতকাল মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকেলে জেলা শহরের অস্থায়ী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, শহিদুল ইসলাম সুমন ও ধনেশ্বর ত্রিপুরা।

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময়কালে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, “আমি নতুন, ভুলত্রুটি হলে আমাকে জানান। আমি খাগড়াছড়ির মানুষ, আপনারাও খাগড়াছড়ির মানুষ। সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে, যেন একসঙ্গে কাজ করতে পারি।”
মন্তব্য লিখুন
আরও খবর
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ