
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য মো. দূরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, ছাত্র সমন্বয়ক রাজন ভূইয়া রাজন প্রমুখ।
পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...