
মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার ( ১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের উবাহাটা গ্রামের আফজল মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন-প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে। বতর্মানে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের প্রবাসী মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ টাকা পায় উবাহাটা গ্রামের আফজল মিয়ার নিকট। এ ঘটনায় মুন্সিবাজার ইউপি সদস্য আদর মিয়া উভয়ের ঘটনাটি মিমাংসার জন্য প্রবাসী করিম গং কে ডেকে নিয়ে শুক্রবার দুপুরে আফজল মিয়ার বাড়িতে শালিস বৈঠকে বসেন।
বৈঠক চলাকালীন অবস্থায় করিম গং পাওনা টাকার পরিমান নিয়ে বক্তব্য দিলে অতর্কিত ভাবে আফজল মিয়া গংরা উত্তেজিত হয়ে দেশীয় অস্র দিয়ে হামলা চালালে প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে গুরুত্বর আহত হয়।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসাপাতালে প্রেরন করেন।
আহত মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ বলেন, ইউপি সদস্য আদর মিয়ার আহবানে শালিস বৈঠকের উদ্দেশ্য আফজল মিয়ার বাড়িতে গেলে অভিযোগ উত্থাপনের সময় অর্তকিত ভাবে আফজল গং হামলা চালালে আমরা গুরুত্বর আহত হই। চিকিৎসাধীন থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত আফজল মিয়ার সাথে যোগাযোগের চেষ্ঠা করলে পাওয়া যায়নি।
ইউপি সদস্য আদর মিয়ার ফোন ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...