
নড়াইলে বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় জেনার ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
২৮ মে বুধবার বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনী কর্মচারী পরিষদ নড়াইলের আয়োজনে নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্ম বিরতি পালন করে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নড়াইল জেলা শাখার সভাপতি ও আব্দুল
হাই ডিগ্রি কলেজের অফিস সহকারী নার্গিস নাহার বলেন,সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করেছেন।
এরই প্রতিবাদের নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা কালো ব্যচ ধারণ করে কর্মবিরতি পালন করছে। আগামীকাল সারাদেশের ন্যায় নড়াইলে ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আব্দুল হাই ডিগ্রি কলেজে কর্মবিরতিকালে উপস্থিত ছিলেন কলেজের নার্গিস নাহার, মোঃ ইউনুচ আলী,মোঃ ফসিয়ার রহমান,সৈয়দ রওশন আলী, সুমন্ত কুমার হোড়,মোঃ নজরুল ইসলাম,মোঃ নোমান মোল্যা, মোঃ আনিচ মোল্যা,সীমা খাতুন, মোঃ মনিরুল ইসলাম,শরীফ ইমামুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...