
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৯ মে) রাত ১১টায় শাহবাগে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, আগামীকাল শনিবার তিনটায় শাহবাগে গণজমায়েত ঘোষণা করছি। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। দেশের প্রত্যেকটি পয়েন্টে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ব্লক করা হয়েছিল, সেসব পয়েন্টে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।
নিজেদের তিন দফা দাবি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের তিন দফা হলো, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এর অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে।
এ সময় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। তিনি বলেন, আমরা সরকারের আর কোনো গড়িমসি সহ্য করতে চাই না। দিনের পর দিন যদি শাহবাগে থাকতে হয়, তাহলে আমরা এখানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
গণজমায়েতে সর্বসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেভাবে আবার রাস্তায় নেমে আসুন। আমাদের ভাইদের যে মনোবল আছে আমরা দিনের পর দিন প্রয়োজন হলে এখানে অবস্থান করবো। কিন্তু, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাবো না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...