
আকাশ সাহা,সালথাঃ বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় মো. নাঈম মুন্সী (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাঈম মুন্সী মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাঈম মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক