আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় মোঃ হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হারুন ফকির ওই গ্রামের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে ও রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারী ও বিস্ফোরক মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত