
আকাশ সাহা,সালথাঃ আকিকার মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের সালথায় সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে শামা ওবায়েদ ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যারা ঘরবাড়ি ভাংচুর করেছে, তাদের বিচার হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কেউ ঝামেলা করবেন না। নিজেরা ঝামেলা করলে দূষ্কৃতিকারীরা সুযোগ পেয়ে যায়। সবাই সতর্ক থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন।
এসময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, যদুনন্দী ইউনিয়ন বিএপির সভাপতি হুমায়ন খান সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে রাতে ও ১০ মে সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের অন্তত ৩০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটাপাট করা হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...