শেরপুরের শ্রীবরদী রানীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর শহরের সিংপাড়া এলাকার বাসা থেকে শুক্রবার (২৩ মে) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম। পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মেহেদী মাসুদ রানা।
তার বিরুদ্ধে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্রহত্যার একাধিক মামলা রয়েছে। শুক্রবার ভোরে তাকে শেরপুর শহরের শিংপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত