
মাসুদ রেজা শিশির: রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর বাসায় তালা ভেঙে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার নিচতলার চারটি কক্ষ তছনছ করে চোরের দল মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
অ্যাডভোকেট লিয়াকত আলী বর্তমানে স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বুধবার তারা ঢাকায় যান।
তাদের দুই সন্তানও ঢাকায় অবস্থান করছেন। ফলে বাসাটি একে বারে ফাঁকা ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। ঘরের বিছানা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে তারা প্রতিবেশী শাকিলকে খবর দেন।
শাকিল তাৎক্ষণিকভাবে অ্যাডভোকেট লিয়াকত আলীকে ফোনে বিষয়টি জানান। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে অ্যাডভোকেট লিয়াকত আলী লেখেন- “দুর্ভাগ্য যখন হাতছানি দেয়!
আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সব কিছুই চুরি হয়ে গেছে। একেবারে লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে।
মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি ঢাকায়, স্ত্রীর সঙ্গেই হাসপাতালে আছি। সকালে জানতে পারি বাসায় চুরি হয়েছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না কী কী জিনিস চুরি হয়েছে, তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল।
রাজবাড়ীতে ফিরে বিস্তারিত বুঝতে পারব। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...