মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জাদুঘর ও রহিমমুন্নেসা এনায়েত ফাউন্ডেশন এর উদ্যোগে মানিকগঞ্জ বান্দুটিয়া জাদুঘরে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উদযাপন ২০২৫ অনুষ্ঠিত হয়।
আজ ২৪ শে মে ২০২৫ ইং বিকেল পাঁচটায় মানিকগঞ্জ শহরে বানদুটিয়া মানিকগঞ্জ জাদুঘরে রবীন্দ্র -নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মনোয়ার হোসেন সহ-সভাপতি মানিকগঞ্জ জাদুঘর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইজাবুল খালিদ ।
প্রধান পৃষ্ঠপোষক মানিকগঞ্জ জাদুঘর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার ভারপ্রাপ্ত সভাপতি মানিকগঞ্জ জাদুঘর।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ জয়নাল আবেদীন সহ-সভাপতি মানিকগঞ্জ জাদুঘর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ হাবিল উদ্দিন সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর। ডক্টর মহউদ্দিন
জাহাঙ্গীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আওলাদ হোসেন কোষাধ্যক্ষ মানিকগঞ্জ জাদুঘর এবং স্বপ্না রানী সিংহ সাহিত্য সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর।
অনুষ্ঠানে অনেক শিক্ষক,কবি, শিল্পী, সহ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন এবং সহ-সভাপতি ছাবিনা দিলরুবা উপস্থিত ছিলেন।
বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহ কবি নজরুল ইসলামের উপর দীর্ঘ আলোচনা করেন।
পরে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের শিল্পী বৃন্দ রাত আটটা পর্যন্ত গান পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত